আন্দোলন সাময়িক স্থগিত কারিগরি শিক্ষার্থীদের

কারিগরি শিক্ষার্থীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেছে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার নিশ্চয়তাসহ ছয় দফা দাবিতে গত ১৬ এপ্রিল সারা দেশের সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন । ১৭ এপ্রিল বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তাব পেয়ে কর্মসূচি শিথিল করেন তারা। আন্দোলনরত ছাত্ররা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *