এমপিওভুক্তিতে লেনদেন এড়াতে প্রয়োজনে নিয়োগ ও এমপিওভুক্তি একসঙ্গে

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তিতে আর্থিক লেনদেনের বড় বেশি অভিযোগ আসছে। এমপিওভুক্তিতে দুর্নীতি ও টাকা লেনদেন এড়াতে প্রয়োজনে নিয়োগ ও এমপিওভুক্তি একসঙ্গে সম্পন্ন করা হবে। আগে শিক্ষাভবনে এমপিওভুক্তি দেয়া হলেও এখন তা মাউশির নয়টি অঞ্চলে দেয়া হচ্ছে।

রাজধানীর পরিকল্পনা কমিশনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে। কারণ এখানে পুরনোদের বদলি করে সরিয়ে নতুনদের দায়িত্ব দায়িত্ব দেয়া হচ্ছে। তারপর বিভিন্ন জায়গা বিভিন্ন কম্পোনেন্টে আরও বহুকিছু মেরামত করতে হবে। তারপর আমি যদি থাকি তখন আমার শেষ দিকে সবগুলো মিলে একটা ‘শিক্ষা উপদেষ্টা পরিষদ’ হয়ত একটা তৈরি করে দেব।

তিনি বলেন, ‘শিক্ষা কমিশন’ বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয়। তাই আমি এটাকে ‘শিক্ষা কমিশন’ বলতে চাচ্ছি না।

তিনি বলেন, শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনে সমাধান করা সম্ভব না। আমি মন্ত্রণালয়ে একবার বলেছি, সেটাকে দুর্নীতি মুক্ত করতে চাই। সেটি মন্ত্রণালয়ের সবাই শুনেছে। কিন্তু শিক্ষার অধিদপ্তরগুলোতে যায়নি। সেখানে গিয় প্রথমে একটি সর্তক দিতে হবে। তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বেতন-ভাতার বিষয়টি অন্যায্য করে তিনি বলেন, তারা প্রাথমিকের সমমান। অথচ প্রাথমিকে জাতীয়করণ করা হয়েছে কিন্তু ইবতেদায়ীকে বাইরে রাখা হয়েছে। ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের বেতন ১ হাজার ৫০০, প্রধান শিক্ষকের বেতন ৩ হাজার টাকা মাত্র। তাদের সমস্যাটা জেনুইন, কিন্তু এই মুহূর্তে অনশন করে আমাদের বিব্রত করা ছাড়া আর কিছুই হবে না। এটি না করে বরং কি করে কি করা যায় সেই চিন্তা করতে আমাদের সময় দেন। অগ্রাধিকার অনুযায়ী আমরা যাতে কাজ শুরু করে দিতে পারি। আমরা শুরু করতে দিতে যায় যাতে পরবর্তী সরকার এসে বুঝে যে এরা আসলেই বঞ্চিত। এদের জন্য কিছু করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *