এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে

এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে। পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো, একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে, কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান।

স্বাস্থ্য বিমার আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন বলে নতুন এ উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অবসর ও কল্যাণ সুবিধার পাশাপাশি এ বিমার আওতায় শিক্ষকদের আনার পরিকল্পনা চলছে। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে। পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো, একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে, কেউ বাড়ির কাজ করেন আবার কেউ হজে যান। এ ছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক। তা কমপক্ষে ৪০ হাজার টাকা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এখন শিক্ষকরা তাদের বেতন থেকে ১০ শতাংশ অবসর ও কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করেন। কিন্তু এটি যথেষ্ট নয়। সে জন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন।

সিদ্দিক জোবায়ের বলেন, সব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে। কারণ, অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সে জন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *