বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ আবারও চালু হবে আগামী বছর (২০২৫) হতে

আগামী ২০২৫ খ্রিষ্টাব্দ হতে মাধ্যমিক পর্যায়ে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হবে। বর্তমানে যারা নবম শ্রেণিতে পড়ছেন তাদের নতুন করে আগের (২০১২) শিক্ষাক্রমের বই দেয়া হবে অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দে যে শিক্ষার্থীরা দশম শ্রেণিতে উত্তীর্ণ হবেন তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এ পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে এ শিক্ষার্থীরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রোববার (১ সেপ্টেম্বর) জারি করা এক পরিপত্রে এসব তথ্য জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *