মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বরের এমপিও আবেদন নিষ্পত্তির সময় ২৯ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সময়ের মধ্যে আসা এমপিও আবেদনগুলো নিষ্পত্তি করতে পারবেন।
অঞ্চলের পরিচালক-উপপরিচালকরা (মাধ্যমিক) ১৪ সেপ্টেম্বরের মধ্যে আর অঞ্চলের প্রোগ্রামাররা অঞ্চলের পরিচালক এবং উপপরিচালকের (মাধ্যমিক) অনুমোদিত এমপিও আবেদন ১৪ সেপ্টেম্বরের মধ্যে ইএমআইএস সেলে পাঠাবেন। এ সময়সীমা শুধুমাত্র সেপ্টেম্বর মাসের অনলাইন এমপিও আবেদন নিস্পত্তির জন্য প্রযোজ্য হবে।