দেশের ২ হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার (২০ জুলাই) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো মোট ২ হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা বা তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd ) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি- নথিতে (প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালকে ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ইমেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি- নথিতে, সভাপতি (ব্যবস্থাপনা কমিটি/ গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ইমেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ইমেইলে) পাঠানো হয়েছে।
তালিকাটি নিম্নরুপ :