২০২৭ খ্রিষ্টাব্দ থেকে ধাপে ধাপে চালু হবে নতুন শিক্ষাক্রম। সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করা হবে। আগামী বছরের বই ছাপানোর কাজ শুরু করেছে এনসিটিবি। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২৭ খ্রিষ্টাব্দ থেকে ধাপে ধাপে এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। উন্নত এবং বাস্তবায়নযোগ্য এই শিক্ষাক্রমের বাস্তবায়নের প্রক্রিয়ায় যুক্ত করা হবে দেশের বিশেষজ্ঞ, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের।