এইচএসসি বা সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে মর্মে যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় মর্মে বোর্ড হতে জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , ঢাকা কর্তৃক স্বাক্ষরিত একটি জরুরী বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়।