৬ষ্ঠ শ্রেণীর বাদপড়া এবং ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধনের সুযোগ

ঢাকা বোর্ড ৬ষ্ঠ শ্রেণীর বাদপড়া শিক্ষার্থী এবং ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে। এই কার্যক্রম আগামি ১৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ২০২৩ খ্রিষ্টাব্দের ৮ম এবং ৯ম-এর শিক্ষার্থীদের অনলাইন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম (ই-এসআইএফ) পূরণের মাধ্যমে ভুল তথ্য সংশোধন এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নতুন করে অনলাইনে পূরণ করতে পারবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *