ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু

ঢাকা বোর্ডে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। আর সর্বোচ্চ বয়স ১৫ বছর বয়স পর্যন্ত ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা যাবে। বিশেষ চাহিদসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে এসব এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *