দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান ঘেরাও এবং জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়টি উল্ল্যেখ করে বলা হয়েছে- কোন ভাবেই কোন প্রতিষ্ঠান ঘেরাও বা কোন সহিংস আচরণ করা যাবে না। সকল অভিযোগের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।