৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ

দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে । জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ সেপ্টেম্বর তাদের নিয়োগ দেয়া হয়।

নতুন ডিসি হিসেবে যারা নিয়োগ পেলেন তারা হলেন……

জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাঞ্জগঞ্জে, অর্থ বিভাগের উপসচিব ড. মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাবেত আলীকে টাঙ্গাইলে, , মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটের পরিচালক মোস্তাফা আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমানকে ঝালকাঠি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চায়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোণা, আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক হাছিনা বেগমকে জামালপুরে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সালামকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমীকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানকে রাজশাহী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব আজাদ রহমানকে ভোলা, খুলনা কৃষি বিপণন অধিদফতরের উপপরিচালক সিফাত মেহনাজকে মেহেরপুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িরুজ্জামানকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানকে নড়াইলে, সেতু বিভাগের শরীফা হককে নীরফামারীতে, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার নুসরাত সুলতানাকে কুড়িগ্রামে, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপপ্রধান ফাতেমা তুল জান্নাতকে মুন্সীগঞ্জ, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আবদুল আজিজকে শরীয়তপুর, অর্থ বিভাগের আহমেদ কামরুল হাসানকে বাগেরহাট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জে, ঢাকা মাস র‌্যাপিড ডেভেলপমেন্ট প্রকল্পের এইচএম রকিব হায়দারকে লালমনিরহাট, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ দোয়ার হোসেনকে বরিশাল, ভূমি মন্ত্রণালয়ের ইশরাত জাহানকে ঠাকুরগাঁওয়ে, জননিরাপত্তা বিভাগের মোহাম্মদ রাশেদ চৌধুরীকে নরসিংদীতে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক আজাহারুল ইসলাম কে যশোর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলমকে বরগুনা, পানি সম্পদ মন্ত্রণালয়ের মোহাম্মদ মোবাশশেরুল ইসলামকে দিনাজপুরের জেলাপ্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *