২০২৪ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসের ১৫ থেকে ১৯ তারিখের মধ্যে প্রকাশিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলেই ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই বছর শিক্ষার্থীদের এসএসসির সাবজেক্ট ম্যাপিং ও যেগুলোর পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে ফল তৈরির কাজ চলমান রয়েছে।