নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, তা জানতে কমিটি গঠন করেছে এনসিটিবি। শিক্ষাক্রম বাস্তবায়নে এখন পর্যন্ত কতো কোটি টাকা খরচ হয়েছে, তা জানতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিক্ষাক্রম-২০২২ বাস্তবায়ন করা হয়। চলতি বছর এটি বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে।