বীরত্বগাথা : শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধ, নতুন বছরের পাঠ্যবইয়ে…….

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগের গল্প আগামী বছরের নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে । আরও তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্বগাথা অবদানের কথা। 

এনসিটিবির বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে জানা যায় যে, নতুন বছরের পাঠ্যসূচিতে থাকছে আবু সাঈদ এবং মীর মুগ্ধের কৃতিত্বগাথার গল্প। পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান হয়েছে ৬৯, ৯০ এ এরশাদ স্বৈরশাসকের বিরুদ্ধে। এবার আমাদের গণঅভ্যুত্থান হয়েছে ২৪ খ্রিষ্টাব্দে। এই তিন সময়ে অনেক ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরব-উজ্জ্বল ইতিহাসে ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কৃতিত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, মাওলানা ভাষানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় চার নেতার ভূমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *