জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষা আগামী ৩ মে ২০২৫ অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ ১০০ এবং মেধাতালিকা ২০০ নম্বরে।

ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ২১ জানুয়ারি ২০২৫ বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আগ্রহী প্রার্থীগণ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করতে পারবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ২ মার্চে ২০২৫ এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *