সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কাজ কার্যত বন্ধ রেখেছে। ৪৪তম বিসিএসের ভাইভাসহ অন্যান্য নন-ক্যাডার পরীক্ষার ভাইভা কার্যক্রম বন্ধ রেখেছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় খাতা দেখায় তেমন গতি নেই এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এ মাসে হওয়ার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে পিএসসিতে একধরনের স্থবিরতা দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের আগে দেশে যে পরিস্থিতি ছিল, তা এখন কেটে গেছে। ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হচ্ছে। এখন দ্রুতই গতি ফিরবে পিএসসিতে।