জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী ৮ জুলাই শুরু হবে পরীক্ষা।

শেষ হবে ৩ আগস্ট। প্রথম দিনে বিএ, বিএসএস, বিবিএ, বিএসসিতে ভিন্ন-ভিন্ন ৩১টি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন বেলা ২টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী শেষ হবে পরীক্ষা।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়েছে।

রুটিন প্রকাশের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রয়োজনে যেকোনো সময়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

সময়সূচি অনুযায়ী সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন বা গ্রহণ করা যাবে না।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।

পরীক্ষার্থীদেরকে স্ব-স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে। এবং পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এ পাওয়া যাবে।

পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *